কুড়িগ্রামে নদীতে বাকপ্রতিবন্ধীর লাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়নের উত্তর বন্দরের গ্রামে সোনাভরি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বাকপ্রতিবন্ধী ছিল বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বাকপ্রতিবন্ধী এবং ১০ বছর আগে রৌমারীতে এসে ভারটেক্স স্কুলের বারান্দায় বসবাস শুরু করে। তার পরিচয় কেউ জানে না।
মঙ্গলবার বিকালে উত্তর বন্দবের এলাকায় সোনাভরি নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
রৌমারী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












