দাম বৃদ্ধির শীর্ষে ফাস ফাইন্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৫:২২
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬টির বা ৬.৮২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফাস ফাইন্যান্সের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ফাস ফাইন্যান্সের সর্বশেষ দর ছিল ৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর সর্বশেষ দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সায়।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফাস ফাইন্যান্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সোমবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর এস আলমের ৯.৭৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৬৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৫৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.০৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.০৬ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৮.৭৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৪৮ শতাংশ, বিকন ফার্মার ৫.৮৫ শতাংশ এবং এআইবিএল-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৭০ শতাংশ দর বেড়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা