টেকনাফে ভুট্টো হত্যা মামলায় আটক ৩

কক্সবাজার টেকনাফে আলোচিত নুরুল হক ভুট্টো হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে টেকনাফ সদরের কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক আসামিরা হলেন- সাইফুল ইসলাম (২০), শাকের (২২) ও রমজান আলী (২৮)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন খবরেরভিত্তিতে বুধবার রাত দুইটার দিকে টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকা থেকে তিন আসামিকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি হলেও বাকি দুজনকে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৯মে/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































