বেনাপোলে পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১০:৫১
অ- অ+

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ সদস্যরা।

সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করেছে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্য ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাদিপুর গ্রামের মো. শাহ জামাল (কালু) (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক রিকভারি দিবস আজ
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন