ঝিনাইদহে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২২, ১৮:০৩
অ- অ+

ঝিনাইদহে ৫৮২.৬৮ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক সোনা চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর বিজিবি।

বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকাল ৯টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ড থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ান (৫৮ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে একজন স্বর্ণের চোরাকারবারি ঝিনাইদহ শহর হতে ঢাকা মেট্রো-গ-১২-০০০১ হাজি ডিলাক্স বাসযোগে জীবননগরের দিকে আসছে।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে বিজিবি টহলদল হাবিলদার সৈয়দ আমিনুল হকের নেতৃত্বে খালিশপুর বাসস্ট্যান্ডে অবস্থান করে। এ সময় হাজি ডিলাক্স বাসটি খালিশপুর বাস স্ট্যান্ডে পৌঁছলে বাসের ভেতরে ডানপাশের সিটে বসা সন্দেহভাজন ব্যক্তি উপজেলার গুড়দা গ্রামের মোকছেদ আলী ছেলে রবিউল হোসেন (৬৮) এর কাছে থেকে অবৈধভাবে আমদানিকৃত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরে খালিশপুর বাসকাউন্টারে কর্মরত উপস্থিত ব্যক্তিদের সম্মুখে তা দেখানো হয়।

জানা যায়, তার পরিহিত লুঙ্গির নিচের জাঙ্গিয়ার ভেতর থেকে কস্টটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার সর্বমোট ওজন ৫৮২.৬৮ গ্রাম।

আটককৃত ব্যক্তিকে ৫টি স্বর্ণের বার, ১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৩৯৫ টাকা ও ১টি এনআইডি কার্ডসহ মহেশপুর থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালনকারীদের সম্মানি বাড়াল সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা