বরিশালে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মহাসড়ক অবরোধ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২২, ২১:২৬
অ- অ+

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের বিচার দাবি করে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভ করে। পরে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক করে ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঢাকা টাইমসকে জানান, বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক করাসহ ছাত্র ছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেলিভিশন ও অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা