নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫
অ- অ+

কোনো শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, কোচিং সেন্টারে না পড়লে নম্বর কম দেয়া বা ফেল করানো অনৈতিক কাজ।

শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোচিং করার কথা বলা হয়েছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, একই সঙ্গে এটা অনৈতিক যে শিক্ষক ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় কিংবা কম নম্বর দেয়, এই অংশটুকু একেবারেই অনৈতিক।

এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি জাহিদুর ইসলাম রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি