আমেরিকা সামরিক বাজেট বাড়িয়েছে বিশ্বে নতুন যুদ্ধ বাধাতে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫
অ- অ+
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভ

বিশ্বে নতুন করে যুদ্ধ বাধানোর জন্য আমেরিকা বিশাল সামরিক বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভ।

তিনি বলেন, ২০২৩ সালের বিশাল প্রতিরক্ষা বাজেট থেকে এটা স্পষ্ট তারা নতুন যুদ্ধ বাধাবে এবং দেশের নাগরিকদের অর্থ দিয়ে তারা এমন যুদ্ধ করবে।

প্যাট্রুশেভ আরও বলেন- ১.৭ ট্রিলিয়ন ডলারের বাজেটের মধ্যে ৮৫০ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে এবং মার্কিন কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করতে চায়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব পাশ্চাত্যের আধিপত্যকামী তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোকে বিশ্বের সাধারণ মানুষ পছন্দ করে না। কারণ তাদের হুমকিপূর্ণ নীতির কারণে গোটা বিশ্ব ত্যক্ত-বিরক্ত।

২০২৩ সালে আমেরিকার প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটবলে লাল-হলুদ কার্ডের জন্ম যেভাবে
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ
জনকল্যাণমূলক কর্মসূচিতে পালিত হলো ডা. জুবাইদা রহমানের জন্মদিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা