খুলনার স্যার ইকবাল রোডে কমিউনিটি ব্যাংকের দ্বিতীয় উপ-শাখা উদ্বোধন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৩, ১৬:৪৪
অ- অ+

খুলনার স্যার ইকবাল রোড (কালীবাড়ি) তে কমিউনিটি ব্যাংক একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।

মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ বুধবার ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মসিহুল হক চৌধুরী।

এ ব্যাপারে মন্তব্য করে মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা, বলেন, খুলনা-দক্ষিণাঞ্চলের উদীয়মান অর্থনীতির কেন্দ্রবিন্দু। অত্র এলাকার (বড়বাজার) একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে আমরা এ উপশাখাটি চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আশা করি, খুলনার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ উপ-শাখাটি সক্রিয় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে মসিহুল হক চৌধুরী বলেন, ‘আমাদের ব্যাংকের তিনটি মূল স্তম্ভ তথা: আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সুশাসন ও সর্বোচ্চ মানের গ্রাহকসেবার মাধ্যমে এই তিনটি স্তম্ভ সুনিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে মো. নিসারুল আরিফ, কমাডেন্ট ও ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা এবং মোহাম্মাদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা সহ পুলিশের অন্যান্য উধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনার বিশিষ্ট ব্যবসায়ীগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা শাখার অধীনে পরিচালিত উপশাখাটির ঠিকানা: কেএমপি শাপিং কমপ্লেক্স, স্যার ইকবাল রোড (কালীবাড়ি), হেলাতলা, খুলনা সদর থানা মোড়, খুলনা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা