চুয়াডাঙ্গা শহরের সৌন্দর্যবর্ধনে সংযোগ ভলান্টিয়ার্স

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১২:০৫| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৮
অ- অ+

সংযোগ ভলান্টিয়ার্সের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তার মোড় ট্রাফিক পয়েন্টে ট্রাফিকের নিয়ন্ত্রণ, রাস্তার ডিভাইডারের মাঝে গাছ রোপণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়।

এসময় এই কার্যক্রমে সংযোগ স্বেচ্ছাসেবক শাহরিয়ার সিয়াম, মুশফিকুর রহমান, সাইফুল্লাহ আল সাদিক, আফনান মারুফ, বিভোর ফাহিম, সুমন সরদার, মাহিন বিল্লাহ, মাহবুবুর রহমান আকাশ, মাসুদ ইমন, শওকত আলী, মেজবাউর রহমান, নিতু ইসলাম, নুসরাত জাহান রোজা, সাদিয়া নূর, শাহরিয়ার স্বপ্নীল, নাহিদ জাভেদ, অমিত হাসান, হামিদ উদ্দিন, পারভেজ বিন্তু, জাহিদ নাভেদসহ সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন।

সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার সিয়াম বলেন, ‘দুর্নীতি, বৈষম্যমুক্ত, পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা’ গড়তে তথা বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সংযোগ চুয়াডাঙ্গা টিমের সাধারণ শিক্ষার্থী-স্বেচ্ছাসেবকরা। উদ্ভূত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। 'সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ' বাংলাদেশের বিভিন্ন জেলাতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

(ঢাকা টাইমস/০৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদী হাসানকে
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
আবদুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু ৯ মাসের শিশুকে উদ্ধার, হাসপাতালে ভর্তি করল পুলিশ
৮ মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ বাংলাদেশি