দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮
অ- অ+

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় মিলছে টানা চার দিনের ছুটি।

সাধারণত দুর্গাপূজায় এক দিনের ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। তবে এবারে নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার পূজার ছুটি আরও দীর্ঘ হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন এবং দুর্গাপূজার দুই দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বছরের ১৭ অক্টোবর এ ছুটির তালিকা অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানো ছাড়া উপায় থাকে না: ডিএমপি কমিশনার
আবারও শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা