ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, ১৭:১৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গা্র্ডের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে থাকা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে, ইনজেকশন ও অন্যান্য ভারতীয় সামগ্রী।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা