সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, ১৭:২৭
অ- অ+

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে হাছেন উদ্দিন নামের এক বৃদ্ধকে হত্যার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মো. আইয়ুব খান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই দণ্ডে দণ্ডিত হয়েছেন মো. আইয়ুব খানও। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দুই আসামিকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন, রায় ঘোষণার পর আদালতের বারান্দায় আসামি নুরু ও তার বোন বাপ্পি মিলে তাকে মারধর করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে আসামিদের সঙ্গে আব্দুস সামাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৭ সালের ৪ জুন বিকেলে রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৬৫) বাড়ি থেকে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে আসামিদের হামলার শিকার হন। এ সময় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

এ ঘটনায় আব্দুস সামাদের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনের নাম উল্লেখ ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা