ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিল ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৫:২৬
অ- অ+

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ১৪ ডিসেম্বর ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির চার্জশিট অনুযায়ী ১৭ জন আসামির মধ্যে ১১ জন কারাগারে এবং ছয়জন পলাতক রয়েছেন।

এদিকে মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ জুন ধার্য করেছেন আদালত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন
গুরুতর অসুস্থ সোনু নিগম
খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
‘ভইরা-দে গ্রুপের’ তিন সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা