মিরপুরে 

‘ভইরা-দে গ্রুপের’ তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৬:১৪
অ- অ+

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)। বুধবার ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

একইদিন বিকালে র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানিয়েছে, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম বলে দাবি করেছে বাহিনীটি।

র‌্যাবের ভাষ্য, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবী থানার একটি মুদি দোকানের সামনে পূর্ববিরোধের জেরে জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তাদের ভাই হৃদয়ের পথরোধ করে মারধর করা হয়। এ ঘটনায় ইমনসহ সাত থেকে আটজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ভইরা-দে গ্রুপের’ সদস্যরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
থানাকে দালালমুক্ত রাখতে হবে: ডিএমপি কমিশনার
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাখাওয়াত হোসেন
গুরুতর অসুস্থ সোনু নিগম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা