প্রতারণার অভিযোগে সাবেক দুই এমপি-মন্ত্রীদের পেজের এডমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৪:৩৫| আপডেট : ১৭ জুন ২০২৬, ১৪:৫৪
অ- অ+

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়–এর ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের একটি দল ও যাত্রাবাড়ী থানার সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা নেন। পরে তারা ওই ব্যবসায়ীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, একাধিক ভুক্তভোগীর অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশির মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি নির্বাচনী প্রচারণার ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করতেন শিশির মুন্না। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিলে দেশে ফিরে এসে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
বিএনপি সরকারের চার মাস: সুন্দর পরিকল্পনাগুলো কেন আটকে যাচ্ছে?
চুক্তির জন্য মরিয়া ট্রাম্প: মোজতবা খামেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা