সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে আশিক রুবাইয়াতের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৪:১০
অ- অ+

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত।

মঙ্গলবার তিনি মো. রুহুল কুদ্দুস কাজলের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে এ পদে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আশিক রুবাইয়াত নিয়মিত অফিস করতেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ পরিস্থিতিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আশিক রুবাইয়াতের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যানবাহনে যাত্রী হয়রানি বন্ধ হবে কবে?
প্রস্তাবিত বাজেটে তামাকপণ্য আরও সহজলভ্য হতে পারে: বিশেষজ্ঞদের শঙ্কা
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
৫ আগস্টের পর পালিয়ে কাতার, দেশে ফিরেই আবার প্রতারণা; সাবেক ভূমিমন্ত্রীর পেজ এ্যাডমিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা