মিরপুরে চালু হলো লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’

ঢাকা টাইমস ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, ১৯:৫১
অ- অ+

রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’। এখানে ভোজনপ্রেমীরা মুখরোচক ও আন্তর্জাতিক মানের খাবারের পাশাপাশি উপভোগ করতে পারবেন লাইভ মিউজিকের অনন্য অভিজ্ঞতা।

শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা ও আইসিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে আইসিসিএল গোরমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এসময় অতিথিদের জন্য ছিল সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনে লাইভ মিউজিক উপস্থাপনা এবং বিশেষ মিষ্টান্নের কর্নার ‘মিষ্টিবেক’-এর উদ্বোধন।

শীঘ্রই আইসিসিএলে যুক্ত হতে যাচ্ছে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ এবং শিশুদের জন্য কিডস জোন। আইসিসিএলের রান্নাঘরে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি, যেখানে দেশি ও বিদেশি দক্ষ শেফরা খাবার পরিবেশন করছেন।

আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) কর্পোরেট ইভেন্ট, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজনের অন্যতম স্থান। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত এই কনভেনশন সেন্টারে রয়েছে ১৪ হাজার বর্গফুট আয়তনের দুটি বিশাল হল, যেখানে রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ এবং থিয়েটার স্টাইলে ১২০০ অতিথি ধারণ করা যায়।

স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও উন্নত লাইটিং সিস্টেমসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই কনভেনশন সেন্টার এখন শহরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ভেন্যু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা