বাড্ডায় এনসিপি অফিসের পাশে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছেন তিনি।
তিনি জানান, গতকাল বাড্ডায় ৩৮নং ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, যেখানে ঘটনা ঘটেছে, এটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































