নাতিকে বাঁচাতে ছুটে গিয়েছিল দাদি, তিনজনের জীবন থেমে গেল এক ফাঁদে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে দাদি–নাতি এবং প্রতিবেশীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।

তারা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। প্রথমে নাতি সাইফান সেখানে বিদ্যুতের স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে নিহত হন। তাদের দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুতের ধাক্কায় মারা যান।

সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা