টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, হাতবোমা-মাদকসহ ৩৫ জন আটক

গাজীপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:০৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করেছে।

আজ শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার বিখ্যাত মাদক স্পট হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব টাস্কফোর্সের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে আটক করে, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা, প্রায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান জানান, আজ শুক্রবার ভোররাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের সদস্যরা হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা