হেলিকপ্টারে মাঠে এলো বিপিএল ট্রফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনালে শিরোপা লড়াইয়ে আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। খেলা শুরুর আগে মাঠে উন্মোচিত হয়েছে বিপিএলের নতুন ট্রফি।

২৫ লাখ টাকা খরচ করে বানিয়ে আনা বিপিএলের ট্রফি আগে থেকেই ছিল আলোচনায়। টুর্নামেন্টের শেষভাগে এসেও মাঠে দেখা যায়নি ট্রফিটি।

তবে এবার বড় চমক দিয়ে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

এরপর দুই দলের অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন।

এবারের আসরে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান