ঢাকা-১২ আসনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ২৩:০২
অ- অ+

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করে দেবে। তিনি স্পষ্ট করে বলেন, “ঢাকা-১২ আসনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না। চাঁদাবাজ ও মাফিয়াদের আর কোনো ঠাঁই হবে না।”

রবিবার শেরেবাংলা নগর এলাকায় দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও ভোট কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ৩টায় শেরেবাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা নগর কাঁচাবাজার থেকে গণসংযোগ শুরু হয়। পরে আগারগাঁও ফুল মার্কেট হয়ে আগারগাঁও পাকা মসজিদ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকে।

গণসংযোগের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সাইফুল হক বলেন, “গণতন্ত্রের লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। আশা করি এবারও জনগণের রায়ে বিপুল বিজয় আসবে।”

তিনি বলেন, “আপনারা আমাকে ভাই ও বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আজ থেকে আমিও আপনাদের একজন।”

নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গণজোয়ারের ইঙ্গিত উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-১২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “এই এলাকার কোনো ছোট-বড় ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তাকে আর চাঁদা দিতে হবে না। সবাই নিরাপদে ব্যবসা করতে পারবেন।”

তিনি আরও বলেন, গরিব ও শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু এলাকায় তাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আগামী ১২ তারিখ সকালে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন সাইফুল হক। পরে তিনি কোদাল প্রতীক হাতে নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক, তোফায়েল আহমেদ, নারী নেত্রী রীতা প্রমুখ।

এদিকে আগামীকাল বিকাল ৩টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের কাছে ঢাকা-১২ আসনে সাইফুল হকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা