ভোট বেচাকেনা ঠেকাতে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০০
অ- অ+

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট বেচাকেনা রোধে এবার প্রত্যেকটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর বিশেষ নজরদারি করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম এর সহিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোন চাপ থাকবে না। তিনিটি মৌলিক পয়েন্ট স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। তাদেরকে তদন্ত ও বিচারিক কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের গণভোটে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ আর না ভোটে ভোটার তার পছন্দে আগামীর বাংলাদেশ গঠনে ভোট প্রয়োগ করবে।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত
বিপ্লব কুমারের ৩৪১ হিসাবে ৬০ কোটি টাকার লেনদেন, সম্পদ বিবরণীর নোটিশ দেবে দুদক
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান