খুলনা–৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:২৫
অ- অ+

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা–৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান বুলবুল আহমেদ স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালতে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা–১০১, খুলনা–৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রকিবুল ইসলাম বকুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মঙ্গলবার দৌলতপুর ও খালিশপুর এলাকায় প্রচারণাকালে অনধিক তিনটি মাইক ব্যবহারের অনুমতি থাকলেও তা মানা হয়নি। পাশাপাশি প্রতিটি গাড়িতে একটি হর্ন ব্যবহারের বিধান থাকলেও দুটি হর্ন ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া বিএল কলেজের সামনে খুলনা–যশোর মহাসড়কে সিটি করপোরেশনের বিলবোর্ড ব্যবহার, রঙিন পিভিসি লাগানো এবং নির্ধারিত মাপ (১৮ ইঞ্চি/২৪ ইঞ্চি) অমান্য করে ফেস্টুন ব্যবহারের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রতিনিধি মো. ইকবাল হোসেন নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন বলে নোটিশে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা