জামালপুরের সব আসনে হেরেছে জামায়াত, বড় জয় বিএনপির

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০
অ- অ+

জামালপুরের ৫টি আসনের সব কটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামালপুর-১ আসনে মোট কেন্দ্র ১২৮। সবগুলো কেন্দ্রে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১টি ভোট।

জামালপুর-২ আসনে মোট কেন্দ্র ৯২। সবগুলো কেন্দ্রে বিএনপির সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. ছামিউল হক পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট।

জামালপুর-৩ আসনে মোট কেন্দ্র ১৫৪টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

জামালপুর-৪ আসনে মোট কেন্দ্র ৮৮টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।

জামালপুর-৫ আসনে মোট কেন্দ্র ১৬১টি। সবগুলো কেন্দ্রে বিএনপির মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১টি ভোট।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা