শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে ওই ওষুধ জব্দ করা হয়।
বিজিবি'র ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সকালে হলদিগ্রাম সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টাডল-১০০ ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে ওইসব ওষুধ জব্দ করে বিজিবি। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ৩ কোটি টাকা।
(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













