বইমেলায় রুবিনা আলমগীরের ‘অপূর্ণতা’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯
অ- অ+

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশ পেলো রুবিনা আলমগীরের উপন্যাস ‘অপূর্ণতা’।

সত্য ঘটনা অবলম্বনে রচিত এই উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পুথিপ্রকাশ। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত পুথিপ্রকাশের ৩২৩-৩২৪ নাম্বার স্টলে। এটি লেখিকার তৃতীয় উপন্যাস।

এর আগে ২০২৪ এর বইমেলায় প্রকাশিত হয় লেখিকার প্রথম উপন্যাস "আত্মকান্না" ও ২০২৫ এর মেলায় প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস "দীর্ঘশ্বাস"। দুটি বই-ই প্রকাশ করে জোনাকী প্রকাশনী।

তৃতীয় উপন্যাস ‘অপূর্ণতা’ নিয়ে রুবিনা আলমগীর জানান, এই সমাজে মেয়েদের অগ্রযাত্রাকে সুকৌশলে আটকে রাখা হয়। মেয়েদেরকে বাঁকা চোখে দেখার পাশাপাশি সকল ভালো কাজে নিরুৎসাহিত করাই যেন সমাজের মানুষদের কাজ। এই সমাজে মেয়েদের থামিয়ে দেয়ার জন্য সর্বশেষ অস্ত্র হিসেবে চরিত্রে আঘাত করা হয়। আজ আর দুনিয়াতে নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসে না। নারীর অগ্রযাত্রা প্রতি পদে পদে বাধার সম্মুখিন। নারীর এগিয়ে যাওয়ার পথে ঘুনেধরা সমাজের প্রতিবন্ধকতা নিয়েই রচিত হয়েছে "অপূর্ণতা" উপন্যাসটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
দিল্লি বিমানবন্দরে হয়রানি, সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা