ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, ০৯:১৬
অ- অ+

খুলনা-মোংলা মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রশাসনও এতে সম্মতি দেয়। মরদেহ হস্তান্তরের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও স্বজনদের সহযোগিতা করেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান দুই পরিবারের ১৩ জন এবং মাইক্রোবাসের চালক।

পরিবারের সদস্যরা বলছেন, দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলার নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। মোংলা উপজেলার বেলাইব্রিজ এলাকায় আসলেই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার পরপরই একের পর এক লাশ আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা