ওসমান হাদি হত্যার ঘটনায় আরও একজন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ২২:৪৮
অ- অ+

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূলহোতা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আগেই গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী ২১ তারিখ ফের তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

নতুন খবর হলো এই হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের এসটিএফ। তথ্য মতে ফয়সাল এবং আলমগীরকে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়েছিল ফিলিপ।

জানা যায়, ফিলিপও বাংলাদেশি। দুই অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করায় ফিলিপ।

এসটিএফ সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতর ফিলিপকে উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ফিলিপকেও নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও চক্রীদের সমন্ধে বিস্তারিত তথ্য জানতে চায় তদন্তকারী কর্মকর্তারা।

গত সপ্তাহের শনিবার মধ্যরাতে অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বিচারক। ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে মেঘালয়ে আশ্রয় নিয়েছিল। তথ্য মতে, তারা ফের পশ্চিমবঙ্গের বনগাঁ হয়ে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করার পরিকল্পনা করেছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। এরপরই বাংলাদেশে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে থাকার খবর সামনে আসে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, রোমাঞ্চকর ম্যাচে ২-২ ড্র
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা