আদালত নির্দেশ দিল

২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে ‘নবীন’ পাঞ্জাবির দোকান, ওসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৯:১২
অ- অ+

রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের বন্ধ করা পাঞ্জাবির শোরুম আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় খোলার নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’ অনুসন্ধানের জন্য হাতিরঝিল থানার ওসিকে শোকজ করা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুধবার ওসিকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলেন। নোটিশে বলা হয়েছে, ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে ছিলেন, যা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে এবং আইন ও পেশাদারিত্ববিরোধী।

শোকজ নোটিশে আরও নির্দেশ দেয়া হয়েছে, ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকান ঘটনার স্থানে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় খোলা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক