প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:২৬
অ- অ+

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০০০১০৩৫ নম্বরটি এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর।

বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এই ড্র-তে বর্তমানে প্রচলিত ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, প্রতিটি সিরিজের একই নম্বরের বন্ড সমমানের পুরস্কারের আওতায় আসে। সে হিসেবে ১ লাখ টাকা মূল্যের দুটি তৃতীয় পুরস্কারের নম্বর হলো ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২ এবং ৫০ হাজার টাকা মূল্যের দুটি চতুর্থ পুরস্কারের নম্বর হলো ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪। এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি সিরিজের ৪০টি নম্বর ১০ হাজার টাকা করে পাবে।

নিয়ম অনুযায়ী, ড্র-এর নির্ধারিত তারিখ থেকে অন্তত ৬০ দিন আগে কেনা প্রাইজবন্ডগুলোই এই ড্র-এর আওতাভুক্ত ছিল। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, বিজয়ীদের পুরস্কারের মোট অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করে অবশিষ্ট অর্থ প্রদান করা হবে। এবারের ড্র-তে 'কক' থেকে শুরু করে 'ঘচ' পর্যন্ত মোট ৮৪টি সিরিজের বন্ড অন্তর্ভুক্ত ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি