ঢাকাটাইমসের রাঙ্গাবালী প্রতিনিধির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ২৩:২৭| আপডেট : ১৩ মে ২০২৬, ২৩:৩৭
অ- অ+

ঢাকাটাইমস ও বৈশাখী টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের বসতবাড়িতে সংঘটিত আলোচিত চুরির ঘটনার দুই মাস পর দুই চোরকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি স্মার্ট ফোন। তবে চুরি হওয়া প্রায় পৌনে চার লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।

এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন চতলাখালী গ্রামের আহম্মেদ গাজী ও সায়েম খান। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় চুরি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ওই দুই চোরের তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতিও চলছে বলে জানায় পুলিশ।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ গভীর রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন সাংবাদিক ফরাজী আবু তাহের। রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা ঘরের সামনে ও পেছনে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্মার্টফোন, টিভিসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে দেখা যায়, নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, একটি গুগল পিক্সেল-৬ স্মার্টফোন, একটি রিয়েলমি নোট ৬০এক্স মোবাইল সেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় ৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় চোর শনাক্তের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হন ভুক্তভোগীরা। পরে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মামলার সঙ্গে জড়িত আহম্মেদ গাজী ও সায়েম খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া কিছু আলামতও উদ্ধার করা হয়।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল বলছেন, একজন গণমাধ্যমকর্মীর বাসায় এ ধরনের সংঘবদ্ধ চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকাসহ সব মালামাল উদ্ধারের দাবি জানান।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা