নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, মেলবেট-মোস্টবেট এজেন্টসহ গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিনিধি:
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৯:১৮
অ- অ+

নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে একজন এজেন্টসহ তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলো– তানশেন, হৃদয় চন্দ্র ও আল আমিন।

সোমবার নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে চলতি মাসের শুরু থেকে নওগাঁ জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নওগাঁ সদর থানার শিমুলিয়া উত্তরপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে শামসুল ইসলামের মালিকানাধীন বাড়ি থেকে তার ছেলে তানশেন, হৃদয় চন্দ্র ও আল আমিনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পুলিশের দাবি, তানশেন বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম (মেলবেট, মোস্টবেট, 7000bet, QQ, EE.COM) এর এজেন্ট হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি অবৈধভাবে ই-মানি ট্রানজেকশন পরিচালনা করতেন।

প্রাথমিক তদন্তে গত এক মাসে প্রায় দেড় লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে দুটি ডেস্কটপ কম্পিউটার, দুটি সিপিইউ, দুটি কিবোর্ড, দুটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার, তিনটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা