রমনা পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ১৯:৪৮
অ- অ+

রাজধানীর রমনা পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখতে আকস্মিক পরিদর্শনে যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এসময় তিনি পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন।

বুধবার বিকালে এ পরিদর্শনকালে মন্ত্রী পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি দ্রুত রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
জামালপুরের নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান 
ঢাবি ছায়া জাতিসংঘ সংগঠনের নতুন কমিটি ঘোষণা