ঢাবি ছায়া জাতিসংঘ সংগঠনের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিইউমুনা) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম বিন মাহফুজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল নুর।
রোববার (১১ অক্টোবর) সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রিফা তামান্না। কোষাধ্যক্ষ হয়েছেন আদিত্য আবরার রায়াত, যুগ্ম সম্পাদক আবরার মো. লাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম তুনাজ, প্রকাশনা সম্পাদক রোহান বিশ্বাস এবং প্রচার সম্পাদক আহসান তাজোয়ার।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল মুনতাকিম রহমান, তাহসিন তানজিম নিজাম, নিশাত সুবাহ, সাদমান সাকিবুল হক, পৃথ্বীজিৎ ধর, সৈয়দ আল ফারাবী ও আফিফা মোহসীনা মারিয়া।
ডিইউমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক চর্চা, বহুপাক্ষিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক ও জাতিসংঘের কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে। সংগঠনটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডানমান) আয়োজন করে। এ সম্মেলনে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা, বিতর্ক এবং কূটনৈতিক সমাধান অনুসন্ধানের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পান।
বিডি-প্রতিদিন/এমএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













