কুমিল্লায় থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৫:০৫
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ তিন চাকার যান (থ্রি-হুইলার) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।

পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার বা তিন চাকার যানের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। দুপুরে নিমসার এলাকায় একটি থ্রি হুইলারকে আটক করে মামলা দেয় ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল। পরে থ্রি হুইলারের চালকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশের ব্যবহৃত একটি ভ্যান ভাঙচুর করে। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

অন্যদিকে স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশাচালকের সঙ্গে এক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য ওই অটোরিকশার সামনে গ্লাসে আঘাত করেন। এ সময় অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম লেনে ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি আব্দুল মমিন বলেন, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমান পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘গোলাপ’ নিয়ে সুখবর দিলেন নিরব
অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে মুসলিমদের দূরে থাকার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা