বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ০৯:৩৩
অ- অ+

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে এমসিকিউ, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

তালিকাভুক্ত আইনজীবীরা দেশের বিভিন্ন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পান। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য পৃথক যোগ্যতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সার্বিক কার্যক্রম তদারকি করে থাকে।

প্রকাশিত ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরা এখন আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
দিল্লি বিমানবন্দরে হয়রানি, সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা