বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ০০:০৩
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে কোথা থেকে আটক করা হয়েছে, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দুবাই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার সময় আটক হন। তবে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি দাবি করেছেন, প্রকৃত ঘটনা ভিন্ন।

রবিবার নিজের ফেসবুক পোস্টে সামি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করে তিনি জেনেছেন, বেনজীর আহমেদকে গত ১২ জুন দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে সহায়তা চাওয়া হলে দুবাই পুলিশ ১২ জুন তাঁকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে আটক করে হেফাজতে নেয়।

সামির পোস্টে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেনজীর আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে তিনি একাধিকবার সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে যান এবং সর্বশেষ ১৩ মার্চ স্পেন থেকে আবার সংযুক্ত আরব আমিরাতে ফেরেন। ওই দিন ভোর পাঁচটায় তিনি দুবাইয়ে পৌঁছান এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন বলে দাবি করা হয়েছে।

জুলকারনাইন সায়ের খান সামি আরও বলেন, বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা রয়েছে। তাঁর ব্যবহৃত এমিরেটস আইডি কার্ডের নম্বরও পোস্টে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বর্তমানে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট (হাই-সিকিউরিটি) জোনে রাখা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত বাংলাদেশে পাঠানোর উদ্যোগ চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বেঁচে থাকাটা কত কঠিন এখন টের পাচ্ছি: কাজল আরেফিন অমি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা