বেনজীরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিরোধীদলীয় উপনেতা

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান যে, দুর্নীতির মামলায় পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় উপনেতা বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













