এক ব্যাচ থেকে সবাইকে পদোন্নতি দিলে পরের ব্যাচ কি বঞ্চিত হবে না?

মনে আছে এই ছবির ঘটনা? ২০০৬ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম স্টেডিয়ামের ঘটনা। ভিকটিম ছিলেন মুরব্বী ফটো সাংবাদিক আর মুরব্বীর মুখে ঘুষি মারা পুলিশ কর্মকর্তা ছিলেন আজকের সিআইডি প্রধান (ভারপ্রাপ্ত) আলী আকবর। ওই ঘটনায় পুলিশের ইমেজ সংকটে পড়ে। আলী আকবরের বরখাস্তের দাবি উঠে। সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় ওই ঘটনা।
পরে ওয়ান ইলেভেন আর আওয়ামীলীগের ১৬ বছর আর আজকে তিনি ডিআইজি। আছেন সিআইডিতে। বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনার আলোচিত মামলার তদন্ত ফাইনাল রিপোর্ট রুপান্তরিত করতে মহারাজ দারুণ ভূমিকা পালন করেন আল্লাহ বখসের ভাই খোদা বখসের সাথে মিলে।
জানা যায়, ডিআইজি আলী আকবরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে সিআইডি প্রধান করার জন্য মন্ত্রণালয় থেকে পিএম অফিসে সামারি পাঠানো হয়েছে। তার চাকরি থাকার কথা ছিলো না, তিনি হচ্ছেন অতিরিক্ত আইজিপি। আর চালাবেন সিআইডির মতো গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা!
আচ্ছা বিসিএস ক্যাডারদের ব্যাচের সবাইকে কেনো পদোন্নতি দিতে হবে? অতিরিক্ত আইজিপি পদ কয়টা? এক ব্যাচ থেকে সবাইকে পদোন্নতি দিলে পরের ব্যাচ কি বঞ্চিত হবে না? এসব নিয়ে এখনই ভাবতে হবে।লেখক: প্রবাসী সাংবাদিক
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































