অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ ঢাকায় পৌঁছাবে, সন্ধ্যায় জানাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ১২:১৫
অ- অ+

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রবিবার বিকেলে দেশে আনা হচ্ছে। মরদেহ বহনকারী বিমানটি বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নেওয়া হবে বনানী ডিওএইচএস এলাকায়। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়েছে। আগামী সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তার মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই তাকে সমাহিত করা হবে।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকালে তার জানাজা আয়োজনের অনুরোধ জানিয়েছেন ছাত্র ও জুলাই যোদ্ধারা। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার মারা যান। লিভার–সংক্রান্ত জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে চিকিৎসার মধ্যেই তার মৃত্যু হয়।

১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া কারিনা কায়সারের বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি মা–বাবা ও দুই ভাই রেখে গেছেন। তার দাদি হলেন বরেণ্য দাবাড়ু রানী হামিদ।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকার হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করছেন।

(ঢাকাটাইমস/১৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা