মিরপুরে রামিসা হত্যায় ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী শাহনাজ খুশি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১৭:০৫
অ- অ+

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনয়শিল্পী শাহনাজ খুশি।

বুধবার বিকাল ৩টা ৬ মিনিটে সোশ্যাল মিডিয়ায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শাহনাজ খুশি লিখেছেন, ‘কি ভাষায়-কি লিখলে সঠিক হবে আসলে? ৪/৫ ঘণ্টা যাবত শুধু ছবিগুলো দেখছি/নিউজগুলো পড়ছি, আর বাপ-মায়ের কথা ভাবছি?

মেয়ের বাবার আহাজারির একটা ক্লিপ দেখলাম! হায় রে সন্তান! কত কষ্টের-কত স্বপ্নের সন্তান! কি অসহায়ত্ব মা বাবার!

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন, উনারা নিজের হাতে বিচার করুক!

ধরণী দ্বিধা হও! কোনো ঘরে আর কন্যাসন্তান জন্ম না নিক। কন‍্যা-জায়া-জননী কোনো মায়াভরা শব্দের মানুষ আর না থাকুক...!’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’