জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১০:৩১| আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৫৮
অ- অ+

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (৪ জুন) তিনি দেশে পৌঁছান।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ভোটে অংশ নেয় জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি ৯১ ভোট লাভ করেন।

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে বিজয় অর্জন করেন ড. খলিলুর রহমান।

এক বছরের জন্য তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

এর মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

ড. খলিলুর রহমানের এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা