কানাডায় পরিবার, ঢাকায় একা জীবন: মিরপুরে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১২:৩০| আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:৪৩
অ- অ+

রাজধানীর ঢাকার মিরপুর এলাকায় আবারও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকায় কয়েক দিনের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গতকাল বুধবার (৩ জুন) রাতে মিরপুর ৬ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সেলিনা আফরোজ তার বাবার থেকে পাওয়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন। কানাডা প্রবাসী স্বামী মোবিনুল হক ও সন্তানরা তার খোঁজ নিত না। ১২ বছর আগে পারিবারিক কলহের জেরে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর পল্লবীর এ বাসায় একাই বসবাস করতেন।

‎পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, ‘আমরা গতকাল এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তার স্বামী ও সন্তানরা কানাডা প্রবাসী। গত ১২ বছর যাবৎ তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।’

‎‎তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

পুলিশ ধারণা করছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরপর থেকে আর যোগাযোগ হয়নি।

এর আগে একই এলাকায় গত রবিবার (৩১ মে) একটি বাসা থেকে বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করেন। মৃত্যুর পর অভিযোগ ওঠে, সন্তানরা আর্থিকভাবে সচ্ছল হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি।

ধারাবাহিক এই ঘটনাগুলোকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং একাকী বসবাসরত প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

(ঢাকাটাইমস/৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা