রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৯:০৬
অ- অ+

জেলার পীরগঞ্জ উপজেলায় মুরগিবাহী একটি ছোট ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের আওতাধীন চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী ছোট ট্রাক ছিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নেপেন মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার বাসিন্দা এবং শিলাশের ছেলে। এ সময় অটোরিকশার যাত্রী ফিলকস (৬০) গুরুতর আহত হন। পুলিশ ফিলকসকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফিলকস পীরগঞ্জ উপজেলার খালাশা এলাকার নুহাশ কুজুর ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের দাবি, ছিলিমপুর মোড় এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব ইরানের
খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ড্রেসিংরুমে বসে কেঁদেছি: নেইমার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা