দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে আবারও ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১১:২৮| আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৩০
অ- অ+

আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও কমানো হয়েছে। স্থানীয়ভাবে তেজাবি সোনা ও রুপার দামে সমন্বয়ের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যহার ঘোষণা করেছে। নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।

এর আগে গত ২৯ জুনও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার বাজারেও দরপতন দেখা গেছে। বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকায় নেমেছে।

তবে রুপার ক্ষেত্রে আগের নিয়ম বহাল রয়েছে। অর্থাৎ নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪১ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ মিনারে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা