শহীদ মিনারে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১২:১০
অ- অ+

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। নাট্য, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ থেকে মুস্তাফা মনোয়ারের মরদেহ শহীদ মিনারে আনা হয়। এরপর সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শ্রদ্ধা জানান নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খানসহ নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। নাট্যদল প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশনসহ একাধিক সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে রামপুরা বিটিভি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে জানাজার জন্য। এরপর কিছু সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। পরে বিকেলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে আবারও ধস
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা