কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১২:২২
অ- অ+

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ রবিবার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানিকে কাতারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার চতুর্থ ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে আমিরের দায়িত্ব হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিরল উদাহরণ হিসেবে ওই সিদ্ধান্ত ব্যাপকভাবে আলোচিত হয়।

শেখ হামাদের নেতৃত্বে কাতার আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করে। তার সময়ে দেশটি কূটনৈতিক উদ্যোগ, বৈশ্বিক বিনিয়োগ এবং উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার মৃত্যুতে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিকুঞ্জের কুখ্যাত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওমান-কাতারসহ ৫ দেশে ইরানের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা
বন্যা ও পাহাড়ধসে সাত জেলায় মৃত্যু ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা