লেবাননে স্থায়ী সামরিক অবস্থান তৈরি করছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৪:২৩
অ- অ+

লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক মারিভ।

পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করতেই এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে। তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানায়, দক্ষিণ লেবাননের দুটি সংঘাতময় এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ একটি কাঠামো ও দিকনির্দেশনায় সম্মত হয়েছে।

মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে মতপার্থক্যের কারণে এই নতুন উদ্যোগ তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বসুন্ধরা সিটিতে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
খিলক্ষেতে অস্ট্রেলিয়ান স্কুলে চুরি, গ্রেপ্তার ৪, মালামাল উদ্ধার
মেয়ের চাকরি আর নাকের তিল, দুই ক্লুতে ধরা পড়েন জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা